Kolkata

শহরে কালবৈশাখী, তবে বৃষ্টি হল কই!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে ফের শহরে কালবৈশাখীর দাপট। এদিন সকাল থেকেই একটা চাপা গরম পেয়ে বসে শহরটাকে। আকাশে মেঘ রোদের খেলা থাকলেও তাতে গরমে কমতি ছিলনা। বরং রবিবারটা বেশ ভালই গরমে কাটাতে হচ্ছিল কলকাতাকে। বিকেল থেকে তো গাছের পাতাও নড়ছিলনা। দমবন্ধ করা গরমেও সেই না পাতা নড়া বিকেলই বুঝিয়ে দিয়েছিল তীব্র বেগের শীতল বাতাসের আগমনবার্তা। হলও তাই। সন্ধে ৭টার পর থেকেই তীব্র বেগে বইতে শুরু করে ঝড়। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই এদিন ঝড় হয়েছে। সঙ্গে বৃষ্টি। তবে কলকাতায় বৃষ্টি তেমন হয়নি। যদিও ঠিক ম্যাচ শুরুর আগেই ঝড় ও সামান্য টিপটিপ বৃষ্টি ইডেনে কলকাতা বনাম বেঙ্গালুরুর খেলা কিছুটা পিছিয়ে দেয়। পিচ ঢাকা পড়ে মোটা চাদরে।

 

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026