নবান্ন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বেতন বৃদ্ধি সহ ১৩ দফা দাবিকে সামনে রেখে নবান্ন অভিযান করল রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মঙ্গলবার দুপুরে হাওড়া ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়। ব্যানার হাতে মিছিলে পা মেলান বহু রাজ্য সরকারি কর্মচারি। মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সদাব্যস্ত হাওড়া ব্রিজ। বহু গাড়ি দ্বিতীয় হুগলি সেতু হয়ে গন্তব্য পৌঁছনোর চেষ্টা করে। এদিকে মিছিল বঙ্কিম সেতু পার করার পরেই পুলিশ তাদের পথ আটকায়। নবান্নের অনেক আগেই থমকে যায় মিছিলের গতি। পুলিশ পথ আটকালে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। কো-অর্ডিনেশন কমিটির মিছিলকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই নবান্নের আশপাশ হাওড়া ও কলকাতা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…