ডিম, প্রতীকী ছবি
প্লাস্টিক ডিম নিয়ে তৎপর প্রশাসন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে প্লাস্টিকের ডিম ছড়িয়ে পড়েছে। এমন খবর সামনে আসার পর থেকেই উঠেপড়ে লেগেছে প্রশাসন। এদিন হাওড়ার কয়েকটি বাজারে পুরসভার তরফে অভিযান চালানো হয়। ডিমের দোকানে দোকানে গিয়ে ডিম পরীক্ষা করে দেখেন স্বাস্থ্য আধিকারিকরা। ফাটা ডিম বিক্রিতেও নিষেধ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এই নকল ডিম কাণ্ডে ধৃত শামিম আনসারিকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পুলিশের হাতে এসেছে। যা তদন্তে কার্যকরী হতে পারে।
এদিকে বাম নেতা রবীন দেবের ভাইপো সুমিত দেবকে এই নকল ডিম কাণ্ডে তলব করেছে লালবাজারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সুমিত দেব শিয়ালদহে হোলসেল ডিমের ব্যবসা করেন। কলকাতার বিভিন্ন বাজার-দোকানেও কলকাতা পুরসভার তরফে নজরদারি শুরু হয়েছে।
বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…
বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…