Kolkata

গোল্ডেন পার্ক হোটেলে আগুন, মৃত ২

হো চি মিন সরণির গোল্ডেন পার্ক হোটেল। সেখানেই বুধবার রাত ৩টে নাগাদ আগুন লাগে। একতলার রান্নাঘরে আগুন লাগলেও তা উপরে উঠতে থাকে। রাতে সেসময়ে হোটেলে থাকা অধিকাংশ মানুষই নিদ্রামগ্ন। আচমকা আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলে। প্রাণ বাঁচাতে ২ আবাসিক জানালা দিয়ে ঝাঁপ দেন। আহত হলেও তাঁরা বেঁচে গেছেন। তবে মৃত্যু হয়েছে ২ জনের।

৪ তলা ও ৫ তলা থেকে ২ জনকে দগ্ধ ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদের উদ্ধার করেন দমকলকর্মীরা। দমকলের ১২টি ইঞ্জিন প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক ধারনা রান্নাঘর থেকেই আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে।

ভয়াবহ আগুনে নিয়ন্ত্রণ পেতে হোটেলের কাচের জানালা ভেঙে ফেলেন দমকলকর্মীরা। এদিকে প্রাথমিক তদন্তে হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিলনা বলেই জানতে পেরেছে পুলিশ। হোটেলের ২ কর্তাকে গ্রেফতার করেছে তারা। তদন্ত শুরু হয়েছে।

News Desk

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026