ফাইল : ঝড়
পড়ার বইতে অনেকেই পড়েছেন চৈত্র, বৈশাখ মাসে কালবৈশাখী হয়। বইয়ের পাতায় লেখা থাকলেও হালফিল চৈত্রে কালবৈশাখী নেহাতই দুর্লভ হয়ে পড়েছিল। হলেও সেই মাসের শেষে দিকে। কিন্তু এবার ভূগোল বইয়ের দাবির মুখ রেখেছে কালবৈশাখী। চৈত্র পড়তেই রবিবাসরীয় বিকেলে কালবৈশাখীর ছোঁয়া। আকাশ কালো করে বৃষ্টি। বিকেল থেকে সন্ধে গড়িয়েছে। আর অলস ছুটি আরও আলস্য মেখে ঢুকে পড়েছে বিছানায়। দফায় দফায় বৃষ্টি শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে। ফলে বেশ আমেজেই কেটেছে দিনটা। রাত পোহালেই অফিস। তার আগে রবিবারের ছুটিতে ঘুম ঘুম আমেজের যাদুকাঠি ছুঁইয়ে দিয়ে গেছে ঝড়-বৃষ্টি। ঝড়ের দাপট ভয়ংকর না হলেও মন্দ ছিলনা। আগামী ৪৮ ঘণ্টাতেও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। এদিন বেলপাহাড়িতে বাজ পড়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…
মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…