অভিযোগ উঠেছে অ্যাপোলোয় চিকিৎসায় গাফিলতির কারণে ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের মৃত্যু হয়েছে। সঞ্জয় রায়ের পরিবারের সেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এরমধ্যেই মৃত সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে চাকরি দিল রাজ্য সরকার। সঞ্জয় রায়ের মৃত্যুতে যাতে পরিবার আর্থিক সমস্যার মুখে না পড়ে সেকথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। রুবি রায়কে পর্যটন বিভাগে চাকরি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রুবি রায়কে নবান্নে ডেকে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে রুবি রায় বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে মায়ের মত করে বুঝিয়েছেন। এদিকে অ্যাপোলো কাণ্ড এদিন রাজ্যের সীমা পার করে পৌঁছেছে দিল্লিতেও। এদিন সংসদে বিষয়টি উত্থাপন করে তৃণমূল। বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণে রাজ্য সরকারের আদলে কেন্দ্রকেও বিল আনার আবেদন জানান তৃণমূল সাংসদরা।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…