Kolkata

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন কালীকাপ্রসাদের শেষকৃত্য

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কালীকাপ্রসাদ ভট্টাচার্যের শেষকৃত্য। মঙ্গলবার সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সকালে দুর্ঘটনার পর বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপর সেখান থেকে প্রথমে দেহ নিয়ে আসা হয় নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা মাল্যদান করে শ্রদ্ধা জানান। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় সন্তোষপুরে কালীকাপ্রসাদের বাড়িতে। বাড়িতে তখন বহু গুণীজন ও অনুরাগীর ভিড়। সেখানে বেশ কিছুক্ষণ রাখার পর দেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। সেখানে সাধারণ মানুষের শেষশ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত রাখা হয় দেহ। পরিবারের লোকজন বেষ্টিত কালীকাপ্রসাদকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্প-সংস্কৃতি জগতের বহু মানুষ। আসেন মুখ্যমন্ত্রীও। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন কালীকাপ্রসাদের পরিবারের মানুষের সঙ্গে। সন্ধেয় রবীন্দ্র সদন থেকে দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা পর্যন্ত পথে বহু অনুরাগী পা মেলান। কেওড়াতলায় কালীকাপ্রসাদের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল বলার ভাষা হারিয়েছেন। আর বাংলা হারাল এই মাটির লোকগানের এক প্রকৃত ধারক ও বাহককে।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026