Kolkata

রণক্ষেত্র চারুচন্দ্র কলেজ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল চারুচন্দ্র কলেজ। ভাঙল কাজের জানালা, অজস্র টব। তছনছ হল ছাত্র সংসদের কার্যালয়। বড় ধরণের আঘাত না লাগলেও বেশ কয়েকজন ছাত্রছাত্রী কম বেশি আঘাত পেয়েছেন। দফায় দফায় এই সংঘর্ষের জেরে কলেজে ক্লাস প্রায় বন্ধ হয়ে যায়। সাধারণ ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি অধ্যাপকেরাও যথেষ্ট ভয় পেয়ে যান। সূত্রের খবর, কয়েকদিন ধরেই নাকি ধিকিধিকি আগুন জ্বলছিল। সাংস্কৃতিক উৎসব করার জন্য অর্থের সংস্থানকে ঘিরেই জটিলতার সূত্রপাত। এদিন তা সামনে এসে পড়ে। অভিযোগ এদিনের সংঘর্ষে বহিরাগতরাও ছিল। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতা তথা বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধেও। অভিযোগ এদিন সকালে তাঁর কিছু সঙ্গীকে নিয়ে কলেজের সামনে হাজির হন সায়নদেব চট্টোপাধ্যায়। তার কিছুক্ষণ পর থেকেই গণ্ডগোলের সূত্রপাত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সায়নদেব। এদিনের ঘটনায় তাঁর ছেলে জড়িত নয় বলে দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়ও। এদিকে এদিন পুলিশ আসার পর অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে কলেজে চাপা উত্তেজনা রয়েছে।

 

News Desk

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026