ডিজিটাল রেশন কার্ড না থাকলে মিলবে না রেশন। মঙ্গলবার নবান্নে একথা জানিয়ে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ১ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে যাঁরা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে ডিজিটাল রেশন কার্ডের জন্য নতুন করে আবেদন করবেন, তাঁরা পুরানো কার্ডে ১ মার্চের পরও রেশন তোলার সুযোগ পাবেন। এছাড়া মন্ত্রী বলেন, এমন অনেকেই আছেন যাঁরা নিছক পরিচয়পত্র হিসাবে রেশন কার্ড রেখে দিয়েছেন। রেশন তোলেন না। তাঁদের জন্য আলাদা রেশন কার্ড ইস্যু করা নিয়ে ভাবছে খাদ্যদফতর। পাশাপাশি এমনও অনেকে আছেন যাঁরা রেশন তোলেননা কিন্তু রেশনে প্রাপ্য কেরোসিন তেলটা তোলেন, তাঁদের জন্যও শুধু কেরোসিন তোলার আলাদা রেশন কার্ড করার কথা ভাবছে দফতর।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…