Kolkata

কেন্দ্র গরহাজির, তবু প্রথম দিনে ভাল বিনিয়োগ রাজ্যে

মিলনমেলা প্রাঙ্গণে শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ২ দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলার পুরনো ঐতিহ্যের কথা তুলে ধরেন। বাংলা আজ যা ভাবে, ভারত কাল তা ভাবে। সেকথা ফের এদিন মনে করিয়ে প্রণব মুখোপাধ্যায় বাংলায় বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তাই দিলেন। বাংলায় বাণিজ্য বিকাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ইচ্ছারও প্রশংসা করেন তিনি। এই সম্মেলনে যোগ দিয়েছেন ২৯টি দেশের প্রতিনিধিরা। এছাড়া ভারতের অনেক শিল্পপতিও রয়েছেন। তবে মুকেশ আম্বানি, যোগী দেবেশ্বরের মত মুখ এবারের সম্মেলনে অধরা। আসেননি কেন্দ্রের কোনও মন্ত্রীও। গতবার যেখানে অরুণ জেটলি, নিতিন গডকরীরা সম্মেলনে হাজির থেকে বাংলায় বিনিয়োগ নিয়ে লম্বাচওড়া প্রশস্তি করে গিয়েছিলেন, এবার তাঁরাই এলেন না।

রাজনৈতিক কারণকে সামনে রাখা হলেও এর পিছনে মুখ্যমন্ত্রীর নোট বাতিলকে কেন্দ্র করে জোড়াল আন্দোলনই দায়ী বলে মনে করছেন অনেকে। এদিন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ একটা বড় পাওনা। এছাড়া গ্রেট ইস্টার্ন এনার্জি, ভারতী এন্টারপ্রাইজ বা হিরো সাইকেলের মত বেশ কিছু বিনিয়োগ এসেছে। এদিন রাজ্যে বিনিয়োগের সুবিধার কথা তুলে ধরতে মুখ্যমন্ত্রী সরকারের হাতে থাকা ল্যান্ড ব্যাঙ্কের বিশাল পরিমাণ জমির কথা বলেন। রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান সকলকে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026