Kolkata

আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা জয়প্রকাশ

টেট পরীক্ষার্থীদের চাকরি নিশ্চিত করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। টেট পরীক্ষার্থী অরূপরতন রায়ের করা অভিযোগের ভিত্তিতে এদিন বিধাননগর উত্তর থানা সকাল থেকে জয়প্রকাশকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অরূপরতনের অভিযোগ, যখন তাঁরা টেট দুর্নীতির অভিযোগে আন্দোলন করছিলেন তখন তাঁদের কাছে আসেন জয়প্রকাশ। তখন তিনি কংগ্রেস নেতা ছিলেন। জয়প্রকাশের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। সেখানেই জয়প্রকাশ তাঁদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চান। বিনিময়ে চাকরি পাইয়‌ে দেওযার আশ্বাস দেন তিনি। পরে ৭ লক্ষ ২০ হাজার টাকা জোগাড় করে জয়প্রকাশের দফতরে দিয়ে আসেন তাঁরা। অরূপরতনের অভিযোগ, তারপরও চাকরি না হাওয়ায় অবশেষে তাঁরা বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে পুরো বিষয় জানান। বিজেপি সভাপতিকে সব জানানোয় ক্ষুব্ধ জয়প্রকাশের তরফে তাঁদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন অরূপরতন রায়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন জয়প্রকাশ মজুমদারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আর্থিক প্রতারণা, হুমকি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও বিজেপির দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন, তাঁরাও চাইলে গ্রেফতার করতে পারেন। জয়প্রকাশ মজুমদারের গ্রেফতারি সেই হুমকির ফল বলে দাবি করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026