ফাইল : রোজভ্যালি
রোজভ্যালি কাণ্ডে এবার তলব করা হল কলকাতার একটি প্রথমসারির ইংরাজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালকে। বৃহস্পতিবার তলব পেয়েই সিজিও কমপ্লেক্সে যান তিনি। অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দৌত্যে এই স্কুলে ছেলেকে ভর্তি করতে ৭১ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের সময়েই এই স্কুলে গৌতম কুণ্ডুর ছেলেকে ভর্তি করানোর জন্য তাঁর বিশেষ উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই। এদিন সে বিষয়ে বিষদে জানতে সিবিআই কথা বলল খোদ স্কুলের প্রিন্সিপালের সঙ্গে। কেন এত টাকার বিনিময়ে স্কুলে ভর্তি তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…