Kolkata

প্রায় ৭৫ কোটি টাকার গয়না নিয়ে পালাল ডাকাতদল

ডানলপের জনবহুল এলাকায় একটি স্বর্ণঋণদানকারী সংস্থার দফতর থেকে প্রায় ৭৫ কোটি টাকার সোনার গয়না নিয়ে পালাল ৪ দুষ্কৃতী। দুঃসাহসিক এই ডাকাতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এত ভিড়ের মধ্যেও ডাকাতি করে চম্পট দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিশ সূত্রের খবর, শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ ওই স্বর্ণঋণদানকারী সংস্থার অফিস খোলা হয়। খোলার সঙ্গে সঙ্গেই কর্মচারিদের মাথায় বন্দুক ঠেকিয়ে ঢুকে পড়ে ৪ জন। তাদের ৩ জনের মাথায় হেলমেট ছিল। একজনের মুখ ছিল কাপড় বাঁধা। ৩ জন হিন্দি ও ১ জন বাংলায় কথা বলছিল। এরপর বন্দুকের নলের ডগায় দুই ব্যাগ ভর্তি করে সোনার গয়না নিয়ে বাইকে চম্পট দেয় তারা। রেখে যায় নিজেদের মোবাইল। বাইকের নম্বরও ছিলনা বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। যথেষ্ট আটঘাট বেঁধেই ডাকাতি করা হয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026