বেশ কিছু আপত্তিকর ছবি। তার সঙ্গে রয়েছে নাম ও মোবাইল নম্বর। ফেসবুকে তা রমরম করে ঘুরে বেড়াচ্ছে। এভাবেই প্রতিবেশি দুই বোনের সম্ভ্রমহানির চেষ্টা চালিয়েছিল রাম সঞ্জীবন শর্মা। ফেসবুকে নিজেদের সম্বন্ধে এমন ৮টি ভুয়ো প্রোফাইল দেখে চমকে উঠেছিলেন দুই বোন। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগও দায়ের করেছিলেন। অভিযোগক্রমে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তেই খোঁজ মেলে রাম সঞ্জীবনের। নিজের মোবাইল থেকেই এসব কাণ্ড সে করেছিল বলে জানতে পারে পুলিশ। তারপরই তাকে গ্রেফতার করে বাগুইআটি থানা। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা দুই বোনের সঙ্গে কথাবার্তা থাকলেও সম্পর্ক গভীর করায় ওই দুই তরুণীর আপত্তি ছিল। তা বুঝতে পেরেই প্রতিশোধ নেওয়ার মতলব আঁটে রাম সঞ্জীবন। তারপরই ফেসবুকে আটখানা ভুয়ো প্রোফাইল তৈরি করে দুই বোনের কিছু আপত্তিকর ছবি সহ তাঁদের ফোন নম্বর দিয়ে ছেড়ে দেয় সে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…