Kolkata

অষ্টমঙ্গলার আগের রাতে মৃত নববধূ

বিয়ে হয়েছিল সাতদিন আগে। মঙ্গলবার ছিল অষ্টমঙ্গলা। কিন্তু সেই শুভদিন চোখে দেখা হলনা সোদপুর পিয়ারলেস নগরের ২৮ বছরের তরুণী কাজল বর্মনের। স্বপ্নে আঁকা সদ্যবিবাহের সুখটুকু বাস্তবে উপলব্ধি করার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হল তাঁকে। সোমবার সন্ধ্যায় বাগুইআটির অশ্বিনীনগরে শ্বশুরবাড়িতে অস্বাভাবিকভাবে মৃত্যু হল তার। কাজল বর্মন গলায় দড়ি দিয়েছে বলে দাবি করা হলেও বাপের বাড়ির অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। তাঁর গলার কাছে একটা বড়সড় কালশিটের দাগও দেখা গেছে বলে দাবি করেছেন তাঁরা। বাগুইআটি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। সেই অভি‌যোগক্রমেই কাজল বর্মনের স্বামী লিঙ্কন দাস সহ তার শ্বশুর, শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই সবকিছু পরিস্কার হয়ে যাবে বলে মনে করছে পুলিশ।

 

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026