ফাইল : আগুন
পাতিপুকুর সুভাষ কলোনির অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হল ২ জনের। মৃতদের মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরী। অন্যজন সম্পর্কে তার কাকা। পরিবারের লোকজন জানিয়েছেন, আগুন লাগার পর তাঁরা যখন টের পান তখন ঘর ছেড়ে দ্রুত বার হওয়ার চেষ্টা করেন। মৃতার বাবা ছোট মেয়ে ও স্ত্রীকে নিয়ে বার হতে হতে বড় মেয়ে প্রিয়া অধিকারী ও ভাই নিমাই অধিকারীকে হাঁক দেন। যেন তাঁরাও দ্রুত বেরিয়ে আসেন। কিন্তু তাঁরা ঘর ছেড়ে বার হওয়ার পরই পাশের একটি ঝুপড়িতে বিস্ফোরণ হয়। আগুনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আর তার ফলে আগুনে তেজ মুহুর্তে অনেকটা বেড়ে দিয়ে গ্রাস করে মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া ও তার কাকা নিমাই অধিকারীর ঘর। সেই আগুনের গ্রাস ছাড়িয়ে বার হওয়ার মত সময় পাননি তাঁরা। বাইরে থেকেও তাঁদের উদ্ধার করতে ভেতরে ঢোকার কোনও উপায় ছিলনা। ঝুপড়ির মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ১৬ বছরের প্রিয়া ও তার ২৭ বছরের কাকা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…