জেশপ কর্ণধার পবন রুইয়াকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। রবিবার দুপুরে ধৃত জেশপ কর্তাকে ভবানীভবন থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়মমাফিক তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। তারপর সেখান থেকে সোজা ব্যারাকপুর আদালতে তাঁকে পেশ করে সিআইডি। সিআইডির তরফে তাঁকে হেফাজতে চাওয়া হলে তা মঞ্জুর করে আদালত। রেলের কোচ তৈরি করে দেওয়ার বরাত নিয়েও তা না তৈরি করা ও রেলের সরবরাহ করা কাঁচামালের হদিস না পাওয়ায় পবন রুইয়ার বিরুদ্ধে মুখ্যসচিবের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেয় রেল। সেই অভিযোগের ভিত্তিতে গত শনিবার দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার করে সিআইডি।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…