সোমবার রাজ্যে ছুটি। কিন্তু এন আই অ্যাক্টে ছুটি নেই। তাই সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকছে না। সোমবার স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে ব্যাঙ্কের দরজা। মুসলিম পরব ফতেহা দোয়াজ দাহাম উপলক্ষ্যে ছুটি থাকায় আমজনতার মাথায় হাত পড়েছিল। নোট বাতিলের পর এই শনিবার দ্বিতীয় শনিবারের ব্যাঙ্ক ছুটি, রবিবার ও সোমবার ফতেহা দোয়াজ দাহামের ছুটি মিলিয়ে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে ধরেই নিয়েছিলেন তাঁরা। ফলে চিন্তাও ছিল। এখন প্রতিদিন ব্যাঙ্ক খোলা থাকলেও সেখানে লাইন পড়ছে টাকা তোলা বা জমা দেওয়ার। এটিএমের সামনেও লাইন। এই অবস্থায় টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে চিন্তা বৈকি। কিন্তু সোমবার ব্যাঙ্ক খোলা থাকায় সেই চাপ কিছুটা হলেও কমল।
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…