Kolkata

লম্বা হচ্ছে লাইন, বাড়ছে ভোগান্তি

যত দিন যাচ্ছে ততই ভায়নক হচ্ছে পরিস্থিতি। লাইন কমা দূরে থাক, ব্যাঙ্ক এটিএমের বাইরে উদ্বিগ্ন মানুষের ভিড় বেড়েই চলেছে। মাসের প্রথম শনিবার হওয়ায় এদিন ব্যাঙ্কের দরজা ছিল খোলা। ফলে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন কোণায় ব্যাঙ্কের সামনে লাইন দেন মানুষজন। সারা সপ্তাহে কাজ ব্যস্ত থাকায় শনিবারের ছুটি যাঁদের আছে তাঁরা কাজে লাগানোর চেষ্টা করেন সেটা। মাসের শুরু। ফলে বাড়িতে বিভিন্ন খাতে মাসিক খরচের একটা চাপ থাকেই। আর সেই চাপ সামলাতে কার্ড নয়, নগদই ভরসা বলে জানিয়েছেন অনেকে। কারণ বাড়ির কাজের লোক বা দুধওয়ালা বা কাগজওয়ালা বা পাড়ার মুদিখানা কার্ড বোঝে না। ফলে তাঁদের নগদেই মেটাতে হয় মাইনে। ফলে টাকার দরকার। আর সেই টাকার জন্যই শনিবার বিভিন্ন ব্যাঙ্ক, এটিএমে উপচে পড়ল ভিড়। কেন্দ্রের নোট বাতিলের ঘোষণার পর প্রায় তিন সপ্তাহ কেটে গেছে। কিন্তু তাতে অবস্থার উন্নতি দূরে থাক ক্রমশ অবনতি হচ্ছে পরিস্থিতির। মানুষের উদ্বেগ বেড়েই চলেছে। যার বাস্তব ছবি ধরা পড়ল শনিবার।

 

News Desk

জাতীয় সড়ক তো অনেক, কোথায় আছে পর্যটকদের পছন্দের ১ নম্বর জাতীয় সড়ক

দেশের যে প্রান্তেই যাওয়া যাক জাতীয় সড়ক তো পাওয়াই যায়। সেগুলির নম্বরও রয়েছে। দেশের ১…

April 12, 2026

আর ২০ কিলোমিটার যেতে হবেনা গ্রামবাসীদের,‌ এ গ্রামের ঘরে ঘরে পৌঁছল পানীয় জল

পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…

April 12, 2026

খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা, সম্মানজনক আচরণে জোর দিল এই গ্রাম

সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…

April 12, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026