বাদুড়িয়ার পর এবার ঠাকুরপুকুর থেকে ১০ সদ্যোজাতকে উদ্ধার করল সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ। গ্রেফতার করা হয়েছে পূর্বাশা নামে মানসিক অবসাদগ্রস্তদের জন্য তৈরি ওই হোমের মালিক রীনা বন্দ্যোপাধ্যায়কে। বেহালার জেমস লং সরণীর সাউথ ভিউ নার্সিং হোমের মালিকের মেয়ে রীনা সহ হোমের বেশ কয়েকজন কর্মীকেও গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ পূর্বাশা হোমে আচমকা হানা দেয় তারা। এমনিতে পূর্বাশা মানসিক অবসাদগ্রস্তদের থাকার জায়গা। ফলে ঢুকেই সন্দেহ হওয়ার মত পরিস্থিতি ছিলনা। কিন্তু নির্মীয়মাণ ৩ তলায় উঠতেই সবকিছু পরিস্কার হয়ে যায় সিআইডির সামনে। এখানে একটা হল ঘরে ১ মাস থেকে ১০ মাসের মধ্যের ১০টি শিশুকে দেখতে পান তাঁরা। তাদের উদ্ধার করা হয়। সূত্রের খবর, বিক্রির জন্যই এদের এখানে রাখা হয়েছিল বলে নিশ্চিত সিআইডি। এখান থেকেই দরদাম নিয়ে রফা হওয়ার পর শিশুদের ক্রেতার হাতে তুলে দেওয়া হত বলেও জানতে পেরেছেন সিআইডি আধিকারিকরা।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…