শুক্রবার থেকে এটিএম পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তার কিছুই হলনা। বরং মানুষের হয়রানি অব্যাহত রইল শনিবারও। এদিনও শহরের বহু এটিএমে সকাল থেকেই শাটার নামানো। কিছু এটিএম খোলা রেখে সামনে ঝোলানো আউট অফ অর্ডার। আর বাদবাকি যে কটি এটিএমে টাকা পাওয়া গেল সেখানে লাইন সাপের মত এঁকে বেঁকে পৌঁছে গেল দূরদূরান্তে। ঘণ্টার পর ঘণ্টা লাইন দেওয়ার পর এটিএম-এ পৌঁছে আদৌ টাকা মিলবে কিনা তা নিয়েও সন্দিহান দেখিয়েছে অনেককে। লাইনের পিছনের দিকে দাঁড়ানো অনেকেরই আশঙ্কা ছিল টাকা শেষ হয়ে যাবে না তো!
শনিবার হওয়ায় ব্যাঙ্কেও সকাল থেকেই লাইন দিয়েছেন অনেকে। অনেক ব্যাঙ্কের শাখার সামনে সকাল ৭টা ৮টা থেকেই লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা যায় উদ্বিগ্ন মানুষজনকে। ফলে সব মিলিয়ে টাকা বদলানো নিয়ে অশান্তি অব্যাহত। আগামিকাল অর্থাৎ রবিবারও ব্যাঙ্ক খোলা থাকায় কিছুটা সমস্যা মেটার সম্ভাবনা দেখছে আমজনতা।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…