নোট বাতিলের কথা বিজেপি জানত। জানত না অন্যরা। সেটা কেন হবে? জানলে সবাই তাঁর গচ্ছিত টাকা আগেভাগে ব্যাঙ্কে ফেলে দিতে পারত! এদিন এই প্রশ্ন তুলে বিজেপির অস্বস্তি কিছুটা হলেও বাড়ালেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী ও দলীয় নেতা সূর্যকান্ত মিশ্র। তাঁদের দাবি, গত ১ নভেম্বর একটি ব্যাঙ্কে বিজেপির প্যান নম্বরে ৭৫ লক্ষ টাকা জমা পড়ে। ৫ নভেম্বর ওই ব্যাঙ্কে বিজেপি জমা দেয় ১ কোটি ২৫ লক্ষ টাকা। পরে ৮ নভেম্বর ২ দফায় ১ কোটি টাকা একই অ্যাকাউন্টে জমা দেয় বিজেপি। অর্থাৎ ৭ দিনে বিজেপি ৩ কোটি টাকা ওই ব্যাঙ্কে ফেলে।
গত ৮ নভেম্বর সন্ধেয় প্রধানমন্ত্রী নোট বাতিলের কথা ঘোষণা করেন। এরমধ্যে একটা যোগসূত্র দেখছেন সুজনবাবুরা। তাঁদের প্রশ্ন টাকা বাতিল হচ্ছে একথা আগে থেকে খবর না থাকলে ঠিক ৮ তারিখ পর্যন্তই কেন বিজেপি ব্যাঙ্কে মোটা অঙ্কের টাকা গচ্ছিত করল? বিষয়টা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা হতে শুরু করেছে। চাপে পড়েছে বিজেপি।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…