Kolkata

রাতে বাবার ওষুধ আনতে বেরিয়ে মত্তদের হাতে আক্রান্ত তরুণী

বাবা অসুস্থ। হার্টের অসুখ। সঙ্গে হাই ব্লাড সুগার। রাতে বাবার জন্য কিছু অত্যাবশ্যকীয় ওষুধ বাড়িতেই মজুত রাখতে হয়। কিন্তু ভুলবশত সেটা রবিবার আনতে ভুলে গিয়েছিলেন বাড়ির সকলে। বিষয়টা নজরে পড়ে রাতে। তখন ১০টা বেজে গেছে। কিন্তু ওষুধ তো লাগবেই। অসুস্থ বাবার কথা ভেবে এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বন্ধুকে ফোন করেন মেয়ে। তারপর রাতেই বেরিয়ে পড়েন ওষুধের খোঁজে। বাড়ির অদূরেই একটি পুকুর। তার পাশ দিয়ে রাস্তা। সেখানেই বসে মদ্যপান করছিল জনা ৪-৫ যুবক। অভিযোগ পুকুরের ধার দিয়ে যাওয়ার সময় বছর ছাব্বিশের ওই তরুণীকে দেখে কটূক্তি করতে থাকে তারা।

রুখে দাঁড়ান ওই তরুণী। আর তাতেই নেমে আসে বিপদ। মত্ত যুবকরা প্রথমে তার হাত ধরে টানাটানি করতে শুরু করে। পরে ঘুসি মেরে গালের একটা অংশ ফাটিয়ে দেয়। বিপদ বুঝে ওখান থেকেই মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বন্ধুকে ফোন করেন ওই তরুণী। সেই বন্ধু ও আরও এক যুবক তরুণীকে রক্ষা করতে সেখানে হাজির হলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পরে নিমতা থানায় মত্ত যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তদন্তে নেমে রাজকুমার রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026