গত বুধবার রামকিষাণ গ্রেওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সদরে প্রতিবাদ জানাল কংগ্রেস। এদিন সকালে রাসবিহারী, হাজরা, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ বিভিন্ন জায়গায় রাস্তা আটকে প্রতিবাদ জানান কংগ্রেস সমর্থকেরা। ফলে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়।
সেন্ট্রাল অ্যাভিনিউতে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ের সামনে বড়সড় বিক্ষোভে সামিল হন যুব কংগ্রেসের কর্মী, সমর্থকেরা। তাঁদের রুখতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল। দুপুরে শহর যখন অকাল বৃষ্টিতে কাবু, ঠিক তখন বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ফলে বৃষ্টি ও বিক্ষোভের জোড়া ফলায় প্রবল যানজটের কবলে পড়ে গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ। নাকাল হতে হয় সাধারণ মানুষকে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…