প্রতীকী ছবি
কলকাতার অন্যতম নিষিদ্ধপল্লি হিসাবে খ্যাত সোনাগাছির এক স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তারক্ষীর খুন ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটে। কবিতা রায় নামে ওই মহিলার গলায় গামছার ফাঁসের দাগ ছিল। মাথা নোড়া দিয়ে থেঁতলানো। মৃতের পাশ থেকে সেই নোড়াও উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর, দিন ২ আগে বউবাজার থেকে ২ কিশোরীকে উদ্ধার করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। বনগাঁর ওই ২ কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় আনা হয়। তাদের উদ্ধারের পর ২ কিশোরীর পরিবারের হাতে তাদের তুলে দেওয়ার আগে তাদের নীলমণি মিত্র স্ট্রিটে ওই সংস্থার একটি হোমে এনে রাখা হয়। তাদের নিরাপত্তার দায়িত্ব ছিল কবিতা রায়ের ওপর। তারপরই বুধবার কবিতা রায়কে এভাবে নৃশংসভাবে খুন করা হল। ওই ২ কিশোরীরও কোনও খোঁজ নেই। কে বা কারা ওই মহিলাকে খুন করল তা তদন্ত করে দেখছে পুলিশ।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…