ফাইল : দমকল
আলোর উৎসবে মেতে ওঠার আগেই তাল কাটল বহুতলে আগুন। শনিবার সকালে গিরিশ পার্কের একটি বহুতলে আগুন লাগে। বাড়িটিতে একাধারে গৃহস্থের থাকার ফ্ল্যাট যেমন রয়েছে, তেমনই রয়েছে অনেকগুলি অফিসঘর। তেমনই একটি বন্ধ অফিসঘরে আগুন লাগে এদিন। গলগল করে ধোঁয়া বার হতে থাকে। আতঙ্কে পরিবার নিয়ে বাড়িটি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। আশপাশের বাড়িতেও আতঙ্ক ছড়ায়।
দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধ অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভাতে হয় তাঁদের। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগে। অফিসটিতে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলনা বলেও জানিয়েছে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…