আগুনে ভস্মীভূত বহুতল, দমকলকে ইট

এন্টালির মতিঝিল এলাকা। আপাত ঘিঞ্জি এই এলাকার অপরিসর রাস্তার ওপর তৈরি একটি বহুতলে সোমবার বেলা ১টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয়রা। খবর যায় দমকলে। কিন্তু ঘিঞ্জি রাস্তা হওয়ায় দমকলের ইঞ্জিন পৌঁছতে কিঞ্চিত বেশি সময় লাগে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা বাড়ি। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে প্রমাদ গুনছেন আশপাশের বাসিন্দারাও। আর তাতেই ক্ষোভ গিয়ে পড়ে দমকলেরও ওপর।

স্থানীয়দের অভিযোগ, দমকলকে অনেক আগে খবর দেওয়া হলেও তারা আসতে দেরি করেছে। ক্ষোভে দমকলের গাড়ি লক্ষ করে শুরু হয় ইট বৃষ্টি। আটকে দেওয়া হয় সংবাদমাধ্যমকেও। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে কাজ শুরু করে দমকল। বাড়িটির আশপাশের বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে দেওয়া হয়। দমকলরে সঙ্গে আগুন নেভানোর কাজে সাধ্যমত হাত লাগান স্থানীয় যুবকরাও। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। প্রাথমিক ধারণা বাড়িতে রান্না করবার সময়ই কোনওভাবে আগুন লাগে। যা হুহু করে ছড়িয়ে পড়ে।ঘটনায় এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় কয়েকজন। এদিকে আগুনকে কেন্দ্র করে এন্টালি এলাকায় দুপুরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026