বৃহস্পতিবার গড়িয়াহাটের কাছে গড়চা রোডের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন সুবীর সাহা নামে এক ব্যক্তি। ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি করা হয় ওই রোগীকে। অভিযোগ এদিন ভোররাতের দিকে আচমকাই তিনি বেড থেকে উঠে পাশে রাখা স্যালাইনের রড দিয়ে কর্তব্যরত ৩ নার্স শিপ্রা মণ্ডল, মার্গারেট মণ্ডল ও ভিক্টোরিয়াকে বেধড়ক মারতে থাকেন। ৩ নার্সেরই মাথায় গুরুতর চোট লাগে। মারধর করেই নার্সিং হোম থেকে চম্পট দেন সুবীর সাহা।
আশঙ্কাজনক অবস্থায় মল্লিকবাজারের একটি হাসপাতালে দুই নার্স শিপ্রা মণ্ডল ও মার্গারেট মণ্ডলকে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন তাঁরা। তৃতীয় জনকে ওই নার্সিং হোমেই ভর্তি করা হয়েছে। পুলিশ সুবীর সাহার খোঁজ শুরু করেছে। কিন্তু ঠিক কী কারণে একজন রোগী এমন অদ্ভুত আচরণ করলেন তা নিয়ে এখনও ধন্ধে সকলে। যা হয়তো ওই ৩ নার্স কিছুটা সুস্থ হলে তবেই পরিস্কার হবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…