মিতা রহস্যমৃত্যু, মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে সিআইডি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মিতা মণ্ডলের রহস্যমৃত্যুর তদন্তের দায়িত্ব নিল সিআইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিআইডিকে এই মৃত্যুর রহস্যের তদন্তভার তুলে দেওয়া হয়েছে। সোমবার নবান্নে এমনই জানালেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সেইমত এদিনই কুশবেড়িয়ার ঘটনাস্থলে হাজির হচ্ছে সিআইডি। স্থানীয় থানা থেকে কেস ডায়েরিও নিয়ে নিচ্ছে তারা।

গত বিজয়া দশমীর সকালে উলুবেড়িয়ার একটি হাসপাতাল থেকে উদ্ধার হয় মৃত মিতা মণ্ডলের দেহ। পুলিশ জানতে পারে নবমীর রাতে ঠাকুর দেখাকে কেন্দ্র করে মিতার সঙ্গে তার স্বামী রাণা মণ্ডলের অশান্তি হয়। মণ্ডল পরিবারের দাবি, ভোরে তারা দেখে মিতা তাঁর ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। দেহ নামাতে গিয়ে খাটের কোণায় ধাক্কা লেগে মিতার মুখে ও মাথায় চোট লাগে বলেও দাবি করে তারা। যদিও মিতার পরিবারের দাবি কোনও আত্মহত্যা নয়, তাঁদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। মাত্র ৬ মাস হল বিয়ে হয়েছে মিতার। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই মিতা অশান্তিতে কাটাচ্ছিলেন। পুজোর ঠিক মুখে বাবার কাছে এসে তিনি ১ লক্ষ টাকাও চান। কিন্তু তখনকার মত তা মিতার হাতে তুলে দেওয়ার সামর্থ্য ছিলনা মিতার বাবার। তারপরই নবমীর রাতে মিতার রহস্যমৃত্যু নিয়ে ক্ষুব্ধ দাস পরিবার সঠিক তদন্ত করে দোষীদের চরম শাস্তির দাবি জানান। পরিবারের অভিযোগের ভিত্তিতে মিতার স্বামী রানা মণ্ডল ও শ্বশুর বিজেন্দ্র মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এখনও পলাতক শাশুড়ি ও দেওর।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026