বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে শহরের অটো দৌরাত্ম্য। প্রতিদিন রাস্তায় ঘাটে সর্বত্রই সাধারণ মানুষকে অটো থেকে হয়রানির শিকার হতে হচ্ছে। যা আম জনতার কাছে নতুন নয়। সেই দৌরাত্ম্যই ক্রমশ লাগামছাড়া চেহারা নিচ্ছে। যার ফের এক জ্বলন্ত প্রমাণ মিলল মানিকতলায়। এদিন দুপুরে মানিকতলা মেন রোড ও রাজা দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। অভিযোগ তখনই ফুলবাগান থেকে গণেশ টকিজমুখী একটি অটো বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয় মানুষজন অটোটি ঘরে ফেলেন। অটো চালককেও প্রবল মারধর করেন তাঁরা। এই ঘটনায় জনবহুল এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…