এবিভিপি-র মিছিল, স্তব্ধ বইপাড়া

শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মিছিল করবেন তাঁরা। যাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখানে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হবে। আগে থেকেই সবকিছু ছিল ঘোষিত। সেইমত বুধবার দুপুর দেড়টা নাগাদ শ্যামবাজার মোড় থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর ছাত্র শাখা এবিভিপি সমর্থকেরা মিছিল বার করেন। আড়াইশোর মত সদস্য নিয়ে মিছিল এগোয় হাতিবাগান, হেদুয়া, ঠনঠনিয়া হয়ে কলেজ স্ট্রিটের দিকে। কলেজ স্ট্রিটের মোড় ব্যারিকেড করে তাদের পথ আটকায় পুলিশ। তখনই কয়েকজন এবিভিপি সদস্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। শুরু হয় ধুন্ধুমার। আধঘণ্টার মত এমন চলার পর অবশেষে ৫০ জনের মত এবিভিপি সদস্যকে আটক করে পুলিশ। এদিকে দিনের ব্যস্ত সময়ে কলেজ স্ট্রিটের মত জায়গায় এমন কাণ্ডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নাকাল হতে হয় আমজনতাকে।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026