খাগড়াগড় কাণ্ডে ওয়ান্টেড ৫ অভিযুক্ত সহ ৬ জন জামাত জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। পশ্চিমবঙ্গ ও অসম থেকে এদের গ্রেফতার করা হয়। গত রবিবার সন্ধে থেকে সোমবার সকালের মধ্যে এদের গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ডিটোনেটর, এক ধরণের সাদা গুঁড়ো, মোবাইল, সিম, এসডি কার্ড সহ বেশ কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে বলে জানান এসটিএফ প্রধান বিশাল গর্গ। খাগড়াগড় কাণ্ডের পর থেকেই এরা দক্ষিণ ভারত ও উত্তরপূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে লুকিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের এই ৬ অন্যতম নেতা। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৩ জন বাংলাদেশ বংশোদ্ভূত। বাকি ৩ জন ভারতীয় বংশোদ্ভূত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…