রাজারহাটে জমি আন্দোলনকারীদের বিক্ষোভের আশঙ্কায় আগেভাগেই সবরকম সুরক্ষা বন্দবস্ত সেরে রাখল রাজ্য সরকার। সোমবার সকালেই সেখানে কমব্যাট ফোর্স, জলকামান তৈরি রাখা হয়। জমি আন্দোলন ঘিরে যে সরকার কোনও ঝুঁকি নিতে নারাজ তা এদিনের তোড়জোড় থেকেই পরিস্কার। বাম আমলে রাজারহাট-নিউটাউনে উপনগরী তৈরির জন্য কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে হিডকো। সেই জমির কিছুটাতে ইতিমধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে বা হচ্ছে। বাকি জমি এখনও খালি পড়ে আছে। কৃষকদের দাবি, ২১টি মৌজায় কার্যত জলের দরে জমি নিয়ে নিয়েছিল হিডকো। সেই জমির ক্ষতিপূরণ চেয়ে গত রবিবার হিডকো দফতরে দাবিপত্রও পেশ করেন তাঁরা। তাঁদের সাফ দাবি, যেখানে নির্মাণকাজ হয়ে গেছে সেই জমিগুলির ক্ষেত্রে পূর্বতন মালিককে সঠিক পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আর যেসব জমিতে এখনও কোনও নির্মাণকাজ শুরু হয়নি সেগুলি কৃষকদের ফিরিয়ে দিতে হবে। তাঁদের দাবিকে সামনে রেখে হিডকোর সামনে এদিন সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন কৃষকরা। অবস্থা আরও কিছুটা ঘোরাল করেছে রবিবার যাত্রাগাছিতে নিজেদের মধ্যে বৈঠক করার সময়ে ৫ জমি আন্দোলনকারীর গ্রেফতারি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…