নবান্ন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর। এবার দুর্গাপুজোর পঞ্চমী থেকেই ছুটিতে চলে যাবেন রাজ্য সরকারি কর্মীরা। প্রতিবার রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠী থেকে ছুটি উপভোগের সুযোগ পান। কিন্তু এবার তা আরও একদিন বাড়ানো হয়েছে। শুক্রবার নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ফলে পুজোর ছুটি এবার একদিন বেশি পাচ্ছেন সরকারি কর্মচারিরা। ফলে চতুর্থীর দিন অর্থাৎ বুধবার অফিস করে তারপর ছুটিতে চলে যাচ্ছেন তাঁরা। সরকারি এই সিদ্ধান্তে বেজায় খুশি সকলে। পুজোয় যাঁরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন, তাঁরা কলকাতা ছাড়ার আগে আরও একদিন অতিরিক্ত গোছগাছের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে যাঁরা কলকাতায় থেকেই দুর্গাপুজো উপভোগ করতে চান, তাঁরা পঞ্চমী থেকেই চুটিয়ে পুজো উপভোগের সুযোগ পাচ্ছেন।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…