ফাইল : দমকল
বৃষ্টিভেজা রাতের পর আগুন জ্বলা ভোর। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ বিবাদী বাগ চত্বরের পুরানো অফিস বিল্ডিং ডানকান হাউসে আগুন লাগে। নেতাজি সুভাষ রোডের ওপর এই বাড়ির একতলায় প্রথমে আগুন লাগে। দ্রুত তা দোতলাতেও ছড়িয়ে পড়ে। অফিস বাড়িটিতে অনেক সংস্থার অফিস রয়েছে। একতলা ও দোতলায় দ্রুত ছড়িয়ে পড়া আগুনে বেশ কিছু অফিসের ব্যাপক ক্ষতি হয়। আগুন লাগার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছয় দমকল। দমকলের মোট ১৫টি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে আগুনে বাড়িটির প্রভূত ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…