দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে চেপে চম্পট দেওয়ার আগেই ৩ সোনা পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। তাদের কাছ থেকে ৭০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। ওজন ১২ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। পুলিশ সূত্রের খবর, শিয়ালদহের ৯ বি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দুরন্ত এক্সপ্রেসে চেপে দিল্লির উদ্দেশে পাড়ি দিচ্ছিল ৩ পাচারকারী সৌরভ শুক্লা, কুলদীপ ও প্রবীণ শুক্লা। তাদের সঙ্গে থাকা ব্যাগেই ছিল সোনার বিস্কুট। যা নাকি তারা ইকো পার্কের কোনও এক ব্যক্তির কাছ থেকে পেয়েছিল বলে দাবি করেছে ধৃতরা। এই চক্রে আর কারা কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…