নিস্ফলা বন্‌ধে সচল কলকাতা

১৪ দফা দাবিতে ১১টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের কোনও প্রভাবই পড়ল না কলকাতায়। সকাল থেকেই অন্যান্য দিনের মত খুলেছে দোকানপাট। চলেছে বাস। তবে যাত্রী সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। ব্যক্তিগত গাড়ি রাস্তায় কম বেরিয়েছে। ফলে রাস্তা কিছুটা ফাঁকা লেগেছে। কলেজ স্ট্রিট পাড়ায় খোলেনি কোনও বইয়ের দোকান। তবে নবান্ন বা মহাকরণে সরকারি ফতোয়ায় কাজ হয়েছে। হাজিরা ছিল স্বাভাবিক। বরং অন্যান্য দিনের তুলনায় কিছুটা আগেই অনেকে পৌঁছে গেছেন অফিসে। একই ছবি ধরা পড়েছে অন্যান্য সরকারি অফিস ও সরকারি স্কুলে। হাজিরা ছিল স্বাভাবিক। তবে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ছিল বেশ কম। অন্যদিকে সরকারি অফিসের তুলনায় বেসরকারি অফিসে হাজিরা কিছুটা কম। অনেকেই শনিবার ছুটি থাকায় টানা ৩ দিনের ছুটি উপভোগের সুযোগের সদ্ব্যবহার করেছেন। যে কথা মাথায়ে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মঘট ডাকে, অর্থাৎ শুক্রবার বা সোমবার দেখে ধর্মঘট ডাকা হয়। যাতে বহু মানুষ টানা ছুটির সুযোগ কাজে লাগাতে পারেন। তাতে ধর্মঘট সফল হওয়ার সম্ভাবনাও বাড়ে। তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভে এদিন হাজিরা কিছুটা কম হলেও কাজকর্ম হয়েছে স্বাভাবিক নিয়মে। বাসও ছিল পর্যাপ্ত। কোনও ঝুঁকি না নিয়ে এদিন রাস্তায় প্রচুর পুলিশি বন্দোবস্ত চোখে পড়েছে। টুকটাক যেখানেই ধর্মঘটীরা রাস্তা অচল করার চেষ্টা করেছেন, সেখানেই দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিন বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে হাসিমুখেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়ে যান, ধর্মঘট হচ্ছে না।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026