এক বার ডান্সারকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানা। ১৫ দিন বেপাত্তা থাকার পর বুধবার রাতে অভিজিৎ সরকার নামে ওই যুবককে সল্টলেক থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত ১০ অগাস্ট পূর্ব পরিচিত ওই বার ডান্সারকে বৈশাখীর একটি হোটেলে নিয়ে যায় অভিজিৎ। অভিযোগ হোটেলের ঘরে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে ওই বার ডান্সারকে ধর্ষণ করে সে। পরে তাকে হোটেল থেকে নিয়ে যায় উল্টোডাঙায়। সেখানে তাকে ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক। পরে ওই মহিলা বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ সরকারের খোঁজ শুরু করে পুলিশ। ১৫ দিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে তাকে ধরতে সমর্থ হল পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…