গ্রেফতার, প্রতীকী ছবি
তোলাবাজির অভিযোগে ফের গ্রেফতার তৃণমূল নেতা। এবার খোদ কলকাতায়। ধর্মতলার ময়দান মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগক্রমে স্থানীয় তৃণমূল নেতা তনভিরকে গ্রেফতার করে ময়দান থানা। ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি এখানে ব্যবসায়ী সংগঠন থাকা সত্ত্বেও আইএনটিটিইউসি-র ছাতার তলায় নতুন একটি ব্যবসায়ী সংগঠন তৈরি করেছিলেন তনভির। সেই সংগঠনের নাম করে তাঁদের কাছ থেকে টাকাও তোলা হচ্ছিল বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমনকি কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মোটা অঙ্কের টাকাও জরিমানা হিসাবে গুনতে বাধ্য করা হচ্ছিল বলে পুলিশের কাছে অভিযোগ জানান ব্যবসায়ীরা। তনভিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত ১৭ অগাস্ট ময়দান থানায় বিক্ষোভও দেখান তাঁরা। এরপর পুলিশ সোমবার ময়দান থানা এলাকা থেকেই তোলাবাজির অভিযোগে তনভিরকে গ্রেফতার করে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…