ফের শহরে স্কুল বাস দুর্ঘটনা। সোমবার সকালে রাজারহাটে স্কুলবাসটিতে ধাক্কা মারে একটি বালি বোঝাই লরি। ধাক্কায় টাল সামলাতে না পেরে উল্টে যায় বাসটি। গেটের দিকটি উল্টে পড়ায় বাসের মধ্যেই আটকে পড়ে ১৮ জন পড়ুয়া। স্থানীয় লোকজন নিউটাউন স্কুলের ওই ছাত্রদের কান্নার আওয়াজে ছুটে আসেন। তারপর বাসের উইন্ড স্ক্রিন ও জানালার কাচ ভেঙে শিশুদের উদ্ধার করেন।
স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেও ১৮ জন ছাত্রই অল্প বিস্তর আঘাত পেয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ রাজারহাটের ১২ মাথা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। ঘটনার পরই চম্পট দেয় লরির চালক। স্কুল বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…