লালবাজারের দ্বারস্থ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

ছবি বিক্রিত করাটা চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু সেটা তেমন পাত্তা দেননি তিনি বা তাঁর স্বামী। কিন্তু বাংলাদেশের ৩টি পোর্টালে প্রকাশিত একটি রিপোর্টে আর স্থির থাকতে পারেননি তাঁরা। সোজা হাজির হন লালবাজারে। শুক্রবার স্বামী সৌরভ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে লালবাজারে আসেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ মধুমিতা চক্রবর্তী। কথা বলেন পুলিশ কর্তাদের সঙ্গে। তাঁদের হাতে তুলে দেন সব তথ্য। আর আবেদন জানান, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক দোষীদের বিরুদ্ধে। পরে দুজনে জানান, গোয়ায় দেহব্যবসা করতে গিয়ে মধুমিতা গ্রেফতার হয়েছেন বলে একটি খবর প্রকাশ করা হয়েছিল ওই ওয়েবে। পরে তা ভাইরালের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অথচ গোয়ায় তাঁরা যাননি। কলকাতায় ছিলেন বলে জানান মধুমিতা ও সৌরভ। পুরো খবরটাই ভুয়ো এবং অন্য এক মহিলাকে গ্রেফতারের গল্পে মধুমিতার নাম বসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা। মধুমিতা চক্রবর্তীর সঙ্গে ঘটা এমন একটি ঘটনায় ক্ষুব্ধ গোটা টলি পাড়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026