রক পাইথন। বিরল প্রজাতির এই সাপের খোঁজ মিলল শিয়ালদহ স্টেশনে। হাটেবাজারে এক্সপ্রেস তখন শিয়ালদহে দাঁড়িয়ে। রুটিন তল্লাশিতে বেরিয়েছিল জিআরপি। ট্রেনের কামরায় কামরায় চলছিল তল্লাশি। সেই সময়ে হাটেবাজারে এক্সপ্রেসের একটি সিটের তলায় মাথা বাঁধা ব্যাগ দেখে সন্দেহ হয় জিআরপির। ব্যাগটি বার করে দেখা যায় তাতে চাল রয়েছে। আর সেই চালের মধ্যে গুটিয়ে শুয়ে আছে একটি আস্ত পাইথন। হুলুস্থুলু পড়ে যায়। ব্যাগ ঘিরে রেখে তখনই রেলের তরফে বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতরের আধিকারিকরা এসে পাইথনটিকে উদ্ধার করেন। বিশালাকায় এই পাইথনটি বিরল প্রজাতির বলে জানান তাঁরা। বন দফতরের ধারণা, পাচারের উদ্দেশ্যেই পাইথনটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…