এটিএম, প্রতীকী ছবি
রবিবার রাতে আচমকাই বেজে ওঠে ফোন। ফোন খুলে তাঁরা দেখেন এসএমএস এসেছে। কিন্তু এসএমএস পড়তে গিয়েই চক্ষু চড়কগাছ। এটিএম কার্ড তাঁর কাছে অথচ এসএমএস দেখাচ্ছে তখনই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। টাকা তোলা হয়েছে পার্ক স্টিটের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম থেকে। তিনি তো কোনও টাকা তোলেননি। তবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলল কে? পরদিন সকালে সকলেই হাজির হন ব্যাঙ্কে। ব্যাঙ্কের কসবা শাখায় তাঁদের অ্যাকাউন্ট। সেখানে দেখা যায় এমন ঘটনা ঘটেছে সাতজন গ্রাহকের সঙ্গে। তাঁদের প্রত্যেকের এটিএম থেকেই টাকা তোলা হয়েছে মাত্র আধঘণ্টার মধ্যে। পার্ক স্টিটে ব্যাঙ্কের এটিএম থেকেই সেই টাকা তোলা হয়েছে। সাতজনের মিলিয়ে ভ্যানিস টাকার অঙ্ক ২ লক্ষ ৩১ হাজার। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান কার্ড ক্লোনিং করেই এই টাকা তোলা হয়েছে। ব্যাঙ্কের তরফে নিজস্ব তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশও তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…