বন্ধুর ঘুষিতে প্রাণ গেল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে কলকাতার জোড়াবাগান এলাকায়। মৃত ছাত্রের নাম মায়াঙ্ক সুরেকা। মায়াঙ্ক জ্ঞানভারতী স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
সূত্রের খবর, বৃহস্পতিবার কোচিংয়ে পড়তে গিয়েছিল মায়াঙ্ক। সেখানেই এক বন্ধু সঙ্গে তার প্রবল বচসা হয়। সেখান থেকেই হাতাহাতির সূত্রপাত। অভিযোগ সেইসময় মায়াঙ্কের বুকে সজোরে ঘুষি মারে তার বন্ধু।লুটিয়ে পড়ে মায়াঙ্ক। তখনই তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মায়াঙ্কের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বন্ধু পলাতক। মায়াঙ্কের পরিবারের পক্ষ থেকে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…