আবেশের পরিবারের দাবি মেনে ‘সিট’ গঠন

তাঁদের ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠনের দাবি করে আবেশের পরিবার। সেই দাবিকে মান্যতা দিয়েই ডিসি ডিডি-২-এর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করল কলকাতা পুলিশ। সোমবার সন্ধ্যায় ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ তদন্তকারী দল সানি পার্কে যায়। আবেশের মায়ের দাবি তাঁর ছেলেকে খুন করা হয়েছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে। বালিগঞ্জে মৃত কিশোর আবেশ দাশগুপ্তর মা রিমঝিম দাশগুপ্তকে এদিন লালাবাজারে ডেকে পাঠান হয়। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। পরে আবেশের মা বলেন, নগরপাল নিজে তাঁর সঙ্গে কথা বলেছেন। আশ্বস্ত করেছেন আবেশের মৃত্যু রহস্য খুঁজে বার করবেন তাঁরা। তাঁদের কোথাও যাওয়ার দরকার নেই। কলকাতা পুলিশই এই রহস্যভেদ করবে। তবে প্রথমে আবেশের মৃত্যুকে খুন বলে মনে হলেও এখন কলকাতা পুলিশ দুর্ঘটনার তত্ত্বেই বেশি জোর দিচ্ছে। তাঁদের ধারণা দেহ ভাল করে পরীক্ষা করে তাঁদের যা মনে হয়েছে তাতে দুর্ঘটনার সম্ভাবনাই জোড়াল হচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026