Kolkata

থামতে চলেছে কলকাতার ১৫০ বছরের ইতিহাস

কলকাতার দেড়শো বছরের ইতিহাসের চাকা এবার থামতে চলেছে। থেমে যাবে এক চেনা শব্দের ঝংকার। যা শোনার পর মনখারাপ শহরবাসীর একাংশের।

কলকাতা মানেই তো ছড়িয়ে থাকা ইতিহাস। শহরটাই এমন যে ইতিহাস এখানে আনাচেকানাচে উঁকি দেয়। অলিগলিতে কান পাতলে শোনা যায় কত অজানা কাহিনি। কলকাতার ইতিহাসের অন্যতম এক ধারক ও বাহক হয়ে যে যানটি এখনও নমোনমো করেও রাস্তায় চলছিল, যা আছে দেখেও শান্তি পাচ্ছিলেন শহরবাসী, সেই ১৫০ বছর ধরে কলকাতার রাস্তায় দাপটে ঘুরে বেড়ানো ট্রামের চাকা থামতে চলেছে।

রাজ্যসরকার সেই পথেই যে হাঁটবে তার ইঙ্গিত স্পষ্ট। রাস্তায় অন্য যানবাহনের যাতায়াতের অসুবিধার কথা তুলে ধরে সরকার চাইছে ট্রাম তুলে দিয়ে কলকাতার রাস্তাকে আরও গতিময় করতে।

সরকারের পরিকল্পনা, সব রুট তুলে দিয়ে কেবল ইতিহাসের সাক্ষী ও শহরের ঐতিহ্য হিসাবে এসপ্ল্যানেড ও ময়দানের মধ্যে একটি রুটে কেবল ট্রাম চালানো। ঠিক যাত্রী পরিবহণ উদ্দেশ্য নয়, বরং পর্যটন আকর্ষণ হয়ে বাঁচবে ট্রাম।

ইট, কাঠ, পাথরের জঙ্গলের বুকে ছড়িয়ে থাকা সবুজের পরশ ময়দানকে তাই বেছে নেওয়া হয়েছে ট্রামের একমাত্র সচল রুট হিসাবে। যা শহরবাসীরও যদি মনে হয় তাঁরা চেনা ঘণ্টির আওয়াজে কাঠের চেয়ারে বসে নস্টালজিয়ায় ডুব দেবেন তাহলে তাঁরা এই ট্রামে চড়তে পারবেন। আবার নতুন প্রজন্মকেও কলকাতার একসময়ের অন্যতম গণ পরিবহণকে চেনাতে সাহায্য করবে এই একমাত্র রুটে থাকা ট্রাম।

ট্রাম কলকাতার রাস্তায় আর গণ পরিবহণ হিসাবে থাকবেনা, এটা অনেকেই কিন্তু মেনে নিতে পারছেন না। তাই নেটিজেনরা শোনার পর থেকেই নানা পোস্টের মধ্যে দিয়ে তাঁদের বিরক্তি, আপত্তি তুলে ধরছেন।

তবে ট্রাম এখনও যে বেঁচে আছে তেমনটাই বা কই! নতুন ট্রাম লাইন পাতা হলেও শহরে ট্রাম আর গতি পায়নি। কার্যত এখন উত্তর ও দক্ষিণ কলকাতার ১টি করে রুটে যে ট্রাম চলে সেটাই এবার বন্ধের বার্তা দিয়েছে সরকার।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026