Kolkata

সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর বড় পদক্ষেপ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের

হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও।

আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে নৃশংসতার বিরুদ্ধে সমাজের সর্বস্তরে সোচ্চার আন্দোলন অব্যাহত। দোষীদের শাস্তির দাবিতে ক্রমাগত সুর চড়ছে। বিক্ষোভ আন্দোলন রাজ্য পেরিয়ে দেশ পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও।

এই ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবিও উঠেছে। গত কয়েকদিনে দফায় দফায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা। অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়।

হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ২ জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকেও গ্রেফতার করেছে সিবিআই।

বিপ্লব ও সুমনের সংস্থা আরজি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম থেকে আরও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করত। এছাড়াও অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের দেহরক্ষী বলে পরিচিত সিকিউরিটি গার্ড আফসার আলিকেও গ্রেফতার করেছে সিবিআই।

গ্রেফতার হওয়ার পর এবার আরও এক ধাক্কা এল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সংগঠন থেকে তাঁর সদস্যপদ খারিজ করে দিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন।

গত ১৮ অগাস্ট এই সংগঠন সন্দীপ ঘোষকে অ্যাসোসিয়েশনের ব্যানারে কোনও শিক্ষাগত কর্মকাণ্ড থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এবার তাঁর সদস্যপদই খারিজ করে দিল। গত ২৮ অগাস্টই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সন্দীপ ঘোষের সদস্যপদ খারিজ করে দিয়েছিল।

এদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে একেবারেই অরাজনৈতিক সাধারণ মানুষের আন্দোলন অব্যাহত। বিভিন্ন স্কুলের প্রাক্তনী থেকে সমাজের বিভিন্ন মহলের মানুষ আন্দোলনে অংশ নিয়ে পথে নামছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026