Kolkata

পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারি অনুদান চন্দ্রযান-৩-এর খরচের অর্ধেকের বেশি

এবার চন্দ্রযান-৩ পাঠাতে ইসরোর মোট খরচের সঙ্গে তুলনা হল পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারি অনুদানের। যা কার্যত অর্ধেকেরও বেশি।

চন্দ্রযান-৩-এর সাফল্য ভারতের মাথা বিশ্ব মানচিত্রে অনেকটা উঁচু করে দিয়েছে। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদে পা রাখার স্পর্ধা দাপটের সঙ্গে দেখিয়ে দিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। এই পুরো প্রকল্পের পিছনে ৪ বছরের নিরলস পরিশ্রম রয়েছে। রয়েছে বিপুল অঙ্কের খরচ।

চাঁদে রোভার নামানো পর্যন্ত ইসরোর যে একটা বিশাল অঙ্কের খরচ হয়েছে সেটাই স্বাভাবিক। এবার সেই খরচের সঙ্গে তুলনা হল দুর্গাপুজোয় রাজ্যসরকারের অনুদানের। সঙ্গত কারণেই এই তুলনা আসছে।

পশ্চিমবঙ্গ সরকার পুজো কমিটিগুলিকে গত কয়েক বছরে একটি টাকা অনুদান বাবদ দিয়েছে। এবার সেই অঙ্ক গতবারের তুলনায় ১০ হাজার করে বেড়ে ৭০ হাজার টাকা হয়েছে।

রাজ্যের সব প্রান্তের দুর্গাপুজো কমিটিকে এই অনুদান দান বাবদ রাজ্যসরকারের খরচ হচ্ছে ২৮০ কোটি টাকার মত। এছাড়া পুজো কমিটির বিদ্যুতের বিলে ছাড়ে খরচ হয় রাজ্যসরকারের।

এবার তো পুজো কমিটিগুলি রাজ্যসরকারের বিজ্ঞাপনও ভাল রকম পেতে চলেছে। এই বিদ্যুতের বিল ও বিজ্ঞাপন বাবদ রাজ্যসরকারের যে খরচ হবে তার অঙ্ক ৭০ কোটি টাকার মতন। ফলে রাজ্যসরকারের কোষাগার থেকে দুর্গাপুজোয় বেরিয়ে যাবে ৩৫০ কোটি টাকার মতন।

এবার আসা যাক চন্দ্রযান-৩-এর খরচে। চন্দ্রযান-৩-কে চাঁদে পাঠাতে ইসরোর মোট খরচ পড়েছে ৬১৫ কোটি টাকার মতন। হিসাব করে দেখা যাচ্ছে দুর্গাপুজোয় রাজ্যসরকারের এবারের খরচ ইসরোর চন্দ্রযান-৩-এর খরচের ৫৭ শতাংশ।

চাঁদে ভারতের পা দিতে যে খরচ হয়েছে তার ৫৭ শতাংশ অর্থ এবার রাজ্যসরকার কেবল দুর্গাপুজোয় খরচ করতে চলেছে। অন্তত হিসাব তাই বলছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026