নারকেলডাঙ্গা রেল ব্রিজের গা ঘেঁষে আগুনের লেলিহান শিখায় উত্তেজনা ছড়াল মোগলবাগান রেল কোয়ার্টারে। ব্যস্ত মেন লাইনের গায়ে আগুন লাগায় রেল চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দেয়। স্থানীয় মানুষের দাবি কোয়ার্টার লাগোয়া রাস্তা ও রেল লাইন সংলগ্ন বস্তির কাছে প্রচুর পরিমাণে তুলোর আসবাব পড়ে ছিল। ছিল একটা তুলোর গুদামও। সেখানেই প্রথমে আগুন লাগে। বেলা সাড়ে ১০টা নাগাদ আগুন লাগার পর দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের ৩টে ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের জেরে রাজাবাজার থেকে ফুলবাগান পর্যন্ত রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…