Kolkata

এবার রাজ্যের প্রতিটি মদের দোকানে থাকবে কথা বলা পেন

মদের দোকানে থাকবে কথা বলা পেন। যাকে টকিং পেন বলা হচ্ছে। রাজ্য আবগারি দফতর এই নির্দেশ জারি করেছে। কোথায় পাওয়া যাবে এই পেন তাও জানিয়েছে তারা।

দোকান থেকে মদের বোতল কেনার পর দেখা গেছে তাতে বিষাক্ত মদ রয়েছে। অথচ নামি ব্র্যান্ডের মদই কিনেছেন ক্রেতা। যা সঠিকভাবে সিল করা। তাতে হলোগ্রাম পর্যন্ত লাগানো রয়েছে। দেখে বোঝার কোনও সুযোগই ক্রেতার নেই যে যে বোতলটি তিনি দাম দিয়ে কিনলেন তা খাঁটি কিনা। তিনি তো তা খাঁটি সেই ব্র্যান্ডের বলে জেনেই কিনে নিলেন।

এমন একগুচ্ছ অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্য আবগারি দফতরে জমা পড়ছিল। যা থেকে বোঝা যাচ্ছিল বাজারে অনেক দোকানেই এই নকল মদের বোতল বিক্রি হচ্ছে।

এবার সেখানেই লাগাম টানার ব্যবস্থা করল রাজ্যসরকার। ক্রেতা সুরক্ষা সুনিশ্চিত করতে এবার তারা টকিং পেন দোকানে রাখতেই হবে বলে নির্দেশ জারি করেছে।

টকিং পেন রাখতে হবে রাজ্যের প্রতিটি অন শপ, অফ শপ এবং বারে। এই টকিং পেনের কাজ হল তা মদের বোতলের হলোগ্রাম পরীক্ষা করে জানিয়ে দেবে বোতলটি আসল না নকল।

এতে ক্রেতারা অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন। যে বোতলটি তিনি কিনছেন সেটা সেই ব্র্যান্ডেরই এবং তা খাঁটি সেই ব্র্যান্ডের মদেই পরিপূর্ণ বলেও নিশ্চিত হতে পারবেন ক্রেতারা।

টকিং পেন কেনার জন্য নির্দেশ জারির পাশাপাশি রাজ্য আবগারি দফতর সব দোকান ও বারকে জানিয়ে দিয়েছে তাদের ওই পেন কিনতে হবে সরস্বতী প্রেস থেকে। দাম ৩ হাজার টাকা। সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026